শহরের বাহারছড়ায় ৮৪ লাখ টাকা ও বিপুল স্বর্ণ সহ মুরগী ব্যবসায়ি আটক

0
4

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার শহরে এক মুরগী ব্যবসায়ি বাড়ি থেকে ৮৪ লাখ টাকা এবং বিপুল পরিমান স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। আইন শৃংখলা বাহিনির ধারনা মুরগী ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা সহ অবৈধ ব্যবসা করে আসছিল সে। তবে তার পরিবারের দাবী তাদের বাড়িতে থাকা টাকা অবৈধ নয় ব্যবসায়িক টাকা। তবে মাত্র সাড়ে ৩ হাজার টাকা বাসায় ভাড়া থেকে বাড়ি অর্ধ কোটি টাকা এবং বিপল স্বর্ণালংকা থাকায় বিস্মত বাড়ি মালিক সহ এলাকাবাসী। বর্তমানে সেই মুরগী ব্যবসায়ি পুলিশ হেফাজতে আছে। জানা গেছে শহরের নতুন বাহারছড়া কানাইয়াবাজার এলাকা সামান্য মুরগীর দোকান করে নুরুল হক পাশেই মাত্র সাড়ে ৩ হাজার টাকার একটি ভাড়া  বাসায় স্বপরিবারে ভাড়া থাকে তার আসল বাড়ি চকরিয়াউপজলার হারবাং। সে ঐ এলাকার আলতাফ হোসেনের পুত্র। কিন্তু অল্প কিছুদিনের মধ্যে সেই মুরগী ব্যবসায়ির জৌলসপূর্ন চলাফেরায় সন্দেহ হয় এলাকার মানুষের পুলিশের চোখ ফাকি দিতে পারেনি। ২ জুন রাতে সেই মুরগী ব্যবসায়ি নুরুল হক কে আটক করে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় প্রায় ৮৪ টাকা সাথে বিপুল পরিমান স্বর্ণালংকার। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড়ি মালিক আলী আহামদ মেম্বারের ছেলে মোহাম্মদ আলী বলেন, পুলিশি অভিযানে টাকা সহ অন্যান্য কিছু উদ্ধার হয়েছে দেখেছি কিন্তু একজন সামান্য মুরগী ব্যবসায়ির বাড়িতে এতটাকা কিভাবে আসলো সেটা রহস্যজনক নিশ্চই সে ইয়াবা বা অন্য কোন অবৈধ কাজ করে। আমরা সেটা এতদিন বুঝতে পারিনি। তবে কানাই বাজার সহ তার বেশ কয়েকজন সহযোগি ব্যবসায়িদের দাবী নুরুল হক টেকনাফ সহ বিভিন্ন জায়গা থেকে মুরগী এনে বিক্রি করে সে হিসাবে সে দীর্ঘ দিন ধরে অবৈধ কাজের সাথে জড়িত এখন ধরা পড়েছে। তবে নুরুল হকের পরিবারের দাবী তার বাড়ি থেকে উদ্ধার হওয়া প্রায় ৮৪ লাখ টাকা তাদের ব্যবসায়িক টাকা কোন অবৈধ টাকা নয়। তবে পুলিশের দাবী টাকার পরিমান এখনো বলাযাচ্ছেনা। সব কিছু তদন্ত করে তার বলা প্রকাশ করা  হবে।

আগেউখিয়ায় গলায় ফাঁস লাগিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা!
পরেজৈষ্ঠ্যের বৃষ্টিতে দুর্ভোগ উখিয়ার করোনা বাজারে