
মিজবাউল হক :
কক্সবাজারের চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ বছর বয়সী এক শিশু ও তার মা আগুনে দগ্ধ হয়েছে। ৯ মে মঙ্গলবার সকালে চট্টগ্রাাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালীর ৫ নম্বর ওয়ার্ডের তিন নম্বর ব্ল¬কের আজমনগর পাড়ার এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুর নাম জাহেদুল ইসলাম (৮)। গুরুতর আহত মায়ের নাম ইসমত আরা (২৫)। হতাহতরা ওই এলাকার সিএনজি অটোরিকশা চালক রিয়াজ উদ্দিনের পুত্র ও স্ত্রী।
স্থানীয় লোকজন জানান, আজমনগর এলাকার রিয়াজ উদ্দিন পেশায় সিএনজি অটোরিকশাচালক। তার অটোতে থাকা গ্যাস সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ। সোমবার রাতে সেই সিলিন্ডার খুলে উঠানে রাখার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় সিলিন্ডারের পাশে থাকা স্ত্রী ও সন্তান অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যায় শিশুসন্তান। স্ত্রীর অবস্থাও বেশ গুরুতর বলে জানা যায়।
এব্যাপারে বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর বলেন, সোমবার রাতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মা-ছেলে দুইজন দগ্ধ হয়েছে বলে শুনেছি।













