রামুতে উপজেলা প্রশাসনের দুই কর্মকর্তা, পুলিশ সহ আরও ৭ জনের করোনা পজেটিভ

0
6

খালেদ শহীদ:
রামুতে উপজেলা প্রশাসনের দুই ককর্মকর্তা, চার পুলিশ সহ নতুন করে আরও ৭ জনের করোনা পজেটিভ হয়েছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ সময়ে রামুতে প্রশাসনিক দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসনের দুই কর্মকর্তা ও রামু থানার চার পুলিশ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে।

করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন, রামু উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কে চাই চাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু মোতালেব, রামু থানার চারজন পুলিশ ও রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি এলাকার বাসিন্দা সিদুল বড়ুয়া।

শুক্রবার (১২ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪২১ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের কোভিড-১৯ করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে।

শুক্রবার রাতে কক্সবাজার পিসিআর ল্যাব থেকে প্রদানকৃত রিপোর্টে কক্সবাজার সদর উপজেলার ১১ জন, রামু উপজেলার ৭ জন, উখিয়া উপজেলার ২ জন, টেকনাফ উপজেলার ৮ জন, চকরিয়া উপজেলার ৫ জন ও পেকুয়া উপজেলার ৬ জনের করোনা পজিটিভ আসে। এ ছাড়াও কক্সবাজার মেডিকেল কলেজ পিসিআর ল্যাবের রিপোর্টে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৩ জন এবং বান্দরবান জেলার ২ জনের করোনা পজিটিভ আসে বলে, জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

 

আগেপেকুয়ায় কক্সবাজারের মাদ্রাসা ছাত্রী অপহৃত
পরেচট্টগ্রামে আরও ২২২ জনের করোনা পজিটিভ