
আবদুল মালেক সিকদার, রামু
কোভিড-১৯ করোনা মোকাবেলায় সবাই কে নিরাপদ ও সুস্থ রাখতে শ্রমিকদের মাঝে ( MERS) বিতরণ করেছে রামু উপজেলা পরিবহন মটর শ্রমিক ঐক্য পরিষদ, ১৬ জুন সকাল ১১ টায় রামু চৌমুহনী স্টেশনে শ্রমিকদের মাঝে (MERS) বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, এই সময় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করেন ,
এই সময় উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিবহন মটর শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আহসান উল্লাহ , সাধারণ সম্পাদক
মিজানুর রহমান, পিক আপ মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমদ সাধারণ সম্পাদক কলিমুল্লাহ, সিএনজি মালিক সমিতির সভাপতি সৈয়দ আহাম্মদ, সাধারণ সম্পাদক আলী হোছন, জীপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মৃদুল বড়ুয়া, মাইক্রো সম্মতির সভাপতি কাঞ্চন বড়ুয়াসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













