
বলরাম দাশ অনুপম::
করোনাকে জয় করলেন দ্বীপ উপজেলা মহেশখালী থানার ৬ পুলিশ কনস্টেবল। করোনামুক্ত হয়ে তারা সকলেই বৃহস্পতিবার বিকেলে নিজ কর্মস্থলে যোগদান করেন।
এরা হলেন কনস্টেবল বিজয় বড়ুয়া, সুব্রত, অাবদু রশিদ, ওসালা মারমা, নাজমুল হোসেন ও কিতিশ সরকার।
এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর।
জানা যায়, করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে ১৯ জুন পর্যন্ত দায়িত্ব পালন করতে গিয়ে মহেশখালী থানার ১৪ পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছে।
তারা সকলেই নিয়ম অনুযায়ী আইসোলেশনে চিকিৎসাধীন। আইসোলেশন থেকে বৃহস্পতিবার ৬ জন কনস্টেবল করোনা মুক্ত হয়ে কর্মস্থলে ফিরেছেন। বাকিরা আইসোলেশনে এখনো চিকিৎসাধীন রয়েছেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান, করোনায় জনগণের সেবা দিতে গিয়ে তারা অাক্রান্ত হয়েছেন













