উখিয়ার চাঞ্চল্যকর জহির হত্যাকান্ডের মূলহোতা র‌্যাবের হাতে আটক

0
8

সিবিকেঃ

কক্সবাজারের উখিয়ায় দোকানদারকে মদের সাথে ব্যাটারীর পানি মিশিয়ে খাইয়ে দিয়ে পরিকল্পিভাবে হত্যার প্রধান অভিযুক্ত রায়হানকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

সে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের নবী সুলতানের ছেলে। গত বৃহস্পতিবার রাত ১১টার সময় উখিয়ার রত্নাপালং এলাকা থেকে আটক করা হয়।

ধৃত আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করা করেন নিহতের পরিবার। যার মামলা নং -১৫।তারিখ ১৮/৬/২০২০। ধারা ৩০২/৩৪ দ:বি: এজাহার নামীয় আসামী।

র‍্যাব সূত্রে জানা যায়, উখিয়ার রত্নাপালং এলাকায় একটি অস্হায়ী চেকপোষ্ট স্হাপন করেন। উখিয়ার কুতুপালং বাজার থেকে কোটবাজার গামী একটি সিএনজি কে থামানোর জন্য সংকেত দেন। এসময় সিএনজি গাড়ীতে থাকা একজন যাত্রী দৌড়ে পালিয়ে যাওযার সময় র্র্যাব তাকে আটক করেন।

পরে জিজ্জাসাবাদে রায়হান ও তাঁর দুই সহযোগী মিলে জহির উদ্দীনকে পরিকল্পিত ভাবে হত্যা করেন।

র‍্যাব আরো জানান, তাঁর দুই সহযোগীকে আটক করতে অভিযান অব্যাহত আছে। র‌্যাব-১৫ এর অধিনায়ক আজিম আহমেদ রায়হানের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে উখিয়া থানার ডিউটি অফিসার বলেন, এখনো পর্যন্ত রায়হানকে থানায় হস্তান্তর করেনি।

উল্লেখ্য, গত ৩ জুন রত্নপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বায়তুশ শরফ এলাকায় মদের সাথে ব্যাটারির পানি যুক্ত করে জহিরকে খাইয়ে দেন রায়হানসহ কয়েকজন। এ ঘটনার ১৪ দিন পর হাসপাতালে জহিরের মৃত্যু ঘটে।

 

আগেকরোনা জয় করলেন মহেশখালী থানার ৬ কনস্টেবল
পরেকক্সবাজারে শুক্রবার সদরে ৭২জন, রামুতে ১৪ জন সহ সর্বমোট ১৫০ জন করোনা পজিটিভ