
মাহাবুবুর রহমান.
রেড জোন হিসাবে চিহ্নিত কক্সবাজার পৌরসভা এলাকায় লকডাউন ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। মন্ত্রী পরিষদ কর্তৃকজারী কৃত প্রজ্ঞাপন অনুসারে কক্সবাজার জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা এই নির্দেশ জারী করেন। এ ব্যপারে কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ নজিবুল ইসলাম বলেণ, ৭ জুন থেকে পৌর আওয়ামীলীগের সেচ্ছাসবকদল লকডাউন কার্যকরে ভুমিকা রেখে আসছে। আমি মনে করি সেচ্ছাসেবকরা জাতীর এই গুরুত্বপূর্ন সময়ে দেশের জন্য কাজ করছে তাদের এই অবদান সত্যি প্রশংসার দাবীদার। এ সময় তিনি বর্ধিত সময়ে সেচ্ছাসেবকরা আরো উৎসাৎ উদ্দীপনা নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যায় ব্যাক্ত করেন।













