
হাসান তারেক মুকিম:
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার ২০ জুন ২২৪ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৪৭জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তৎমধ্যে ২ জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্টও পজিটিভ পাওয়া গেছে।
বাকী ১৭৫ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
নতুন পজিটিভ আসা ৪৭ জনের মধ্যে ২৭জন কক্সবাজার জেলার। বাকি ২০ জনের মধ্যে ১৯জন ভিন্ন জেলার ও ১জন রোহিঙ্গা শরণার্থী রয়েছে।
কক্সবাজার স্বাস্থ্যবিভাগ সুত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার ২০ জুন নতুন করে‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৪৭ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৪ জন, রামু উপজেলায় ৪জন, উখিয়া উপজেলায় ২জন, মহেশখালী ২ জন, পেকুয়ায় ১ জন, কুতুবদিয়ায় ৩ জন, চকরিয়া ১ জন, সাতকানিয়া ১ জন,বান্দরবান ১৮জন ও রোহিঙ্গা ১ জন।













