কভিড ১৯ মহামারী নিয়ন্ত্রণে “অর্ণব ককসবাজার” উদ্যেগে হাইজিন কিটস বিতরণ

0
5

নিজস্ব প্রতিবেদক

করোনার প্রাদুর্ভাব রোধে বেসরকারি সংস্থা অর্ণব ককসবাজার” ও “নওজোয়ান” এর যৌথ উদ্যোগে তুর্কি দিয়ানেত ফাউন্ডেশনের সহযোগীতায় “কোভিড-১৯ রেসপন্স প্রজেক্টে” এর আওতায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় নিম্নবিত্ত পরিবারের মাঝে হাইজিন কিটস হ্যান্ড ওয়াশ, মাস্ক, লিকুইড ডিশ ওয়াশ ও লিকুইড ডিটারজেন্ট ইত্যাদি বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রায় শতাধিক নারী-পুরুষ বিভিন্ন হাইজিন কিটস সামগ্রী পায়। উক্ত বিতরণ অনুষ্টানে উপস্থিত হয়ে কভিড ১৯ প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন “অর্ণব ককসবাজার” এর প্রধান নির্বাহী মোঃ নুরুল আজিম।

তুর্কি দিয়ানেত ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, এসিস্টেন্ট কো-অর্ডিনেটর নজির মোঃ আরিফুল হক ও প্রজেক্ট অফিসার মোঃ সাইফুল ইসলাম।

নজির মোঃ আরিফুল হক তার বক্তব্যে ভবিষ্যতে এধরনের সহায়তা আরো বৃদ্ধি করার আশা ব্যক্ত করেন। কভিড ১৯ মহামারী নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সহযোগী সংস্থা হিসেবে “অর্ণব ককসবাজার” এর ভূমিকা ও করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে “অর্ণব ককসবাজার” পরিচালক-(কর্মসূচী) নাসির উদ্দিন বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই ক্রান্তিকাল কাটিয়ে আবারো সুস্থ পৃথিবী ফিরে পাওয়া সম্ভব হবে।

কর্মসূচী বাস্তবায়নে সার্বক্ষণিক সহযোগিতা দিয়েছেন স্থানীয় তরুণ সমাজ সেবক মোঃ তোফাজ্জল হোসেন মানিক ও অর্ণব ককসবাজার” এর এক দল সেচ্ছাসেবক।

আগেস্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো রাজারকুল ওলামা পরিষদ
পরেআওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরীর করোনা পজিটিভ