রামুতে বিনামূল্যে দরিদ্র প্রসুতিদের মাতৃত্বকালীন চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

0
9
খালেদ শহীদ, রামু
রামুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দরিদ্র প্রসুতিদের মাতৃত্বকালীন চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন। রামু সেনা নিবাসের জিওসি’র সার্বিক নির্দেশনায় সেনাবাহিনীর চিকিৎসক দল এই মেডিকাল ক্যাম্প পরিচালনা করেন।
বুধবার (২৪ জুন) রামুতে আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ে রামু সেনা নিবাসের বিশেষজ্ঞ মহিলা চিকিৎসকরা প্রসুতি মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান করেন।
কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বুধবার দুপুরে রামু সেনা নিবাসের ১০ পদাতিক ডিভিশনের ওই মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন।
সাইমুম সরওয়ার কমল রামু সেনানিবাসের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। তিনি চিকিৎসা নিতে আসা প্রসুতি মায়েদের সাথে কথা বলেন। রামুতে এ ধরণের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মেডিকেল ক্যাম্পের ন্যায় আরও বেশি দরিদ্র মানুষের কাছে এসে, সময়োপযোগী কল্যাণজনক কাজে অংশ নেয়ার জন্য সেনা বাহিনীর প্রতি আহ্বান জানান সাইমুম সরওয়ার কমল এমপি।
রামু সেনা নিবাস সূত্রে জানা গেছে, করোনাকালীন সময়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে রামু সেনা নিবাসের ১০ পদাতিক ডিভিশনের জিওসি’র সার্বিক নির্দেশনায়  এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
এলাকার স্থানীয় গর্ভবতী মায়েরা হাতের নাগালেই চিকিৎসা সেবা পেতে পারে, এ জন্যে সেনাবাহিনী এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বুধবার সকাল থেকে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে অন্তঃসত্ত্বাদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। অন্তঃসত্ত্বা মায়েদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ও সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়।
আগেদেশে করোনায় একদিনে আরও ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩৪৬২
পরেরামুর ফতেখাঁরকুলের ৬১টি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর  উপহার