করোনামুক্ত হলেন রামু উপজেলা চেয়ারম্যান কাজল

0
3

নিজস্ব প্রতিবেদকঃ

করোনা মুক্ত হয়েছেন কক্সবাজারের রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল। বৃহস্পতিবার (২৫জুন) প্রকাশিত রিপোর্টে তার নেগেটিভ আসে। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৩ জুন সোহেল সরওয়ার কাজলের করোনা ধরা পড়ে। এর আগে তিনি সামান্য অসুস্থতা বোধ করেন। অসুস্থতা বোধ করায় নমুনা পরীক্ষা দিয়েছিলেন। করোনা ধরা পড়ার শারীরিক সমস্যা না থাকায় হোম আইসোলেশনের থেকে চিকিৎসা নিয়েছেন তিনি। ১২ দিন চিকিৎসার পর তিনি করোনাকে জয় করতে সক্ষম হয়েছেন।

করোনা মুক্ত হওয়া মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন সোহেল সরওয়ার কাজল। একই সাথে যারা তার জন্য দোয়া করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।

আগেরামুতে শুকনো মরিচের ব্যাগে ৪০ হাজার ইয়াবা : এক পাচারকারী আটক
পরেকক্সবাজারে করোনা সংক্রমণ ঠেকাবে ‘কন্টাক্ট ট্রেসিং’