
হাসান তারেক মুকিম
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার (২৬ জুন) ৪২২ জনের স্যাম্পল টেস্টে ৮৮ জনের করোনা রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া গেছে।।
সেখানে কক্সবাজার জেলার ৫৭ জন।
এছাড়া বান্দরবানের ২৯ জন এবং চট্টগ্রামের সাতকানিয়ার দুইজন রয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাক্তার অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, পজিটিভ রিপোর্ট পাওয়া ৮৮ জনের সকলেই নতুন। আজকে কোন ফলোআপ রিপোর্ট ‘পজিটিভ’ হয়নি।
তথ্যমতে, নতুন করোনা শনাক্ত হওয়া ৮৮ জনের মধ্যে সদরে ৩৩, উখিয়া ৭ জন, টেকনাফ ১০ জন, পেকুয়া ২ জন, মহেশখালী ৭ জন এবং কুতুবদিয়া ১ জন।
জেলার বাইরে বান্দরবানের ২৯ জন এবং সাতকানিয়া উপজেলার দুজন করোনা রোগি শনাক্ত হয়েছে।













