
জাহাঙ্গীর আলম শামস:
জেলা বিএনপি’র সদস্য, রামু উপজেলা বিএনপি’র উপদেষ্টা ও ও গর্জন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ ছুরত আলম চৌধুরী (৭৩) আর নেই (ইন্নালিল্লাহি……. রাজিউন)। আজ শুক্রবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে গর্জনিয়া সিকদারপাড়াস্হ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন তিনি।
তিনি গর্জনিয়ার বিশিষ্ট জমিদার আলহাজ্ব হাকিম মিয়া চৌধুরীর ছেলে মেয়েদের মধ্যে সপ্তম সন্তান ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সামাজিক ও রাজনৈতিক শিষ্য রেখে যান।
তার নামাজে জানাযা শনিবার ২৬ জুন ২০২০ বাদে যোহর সিকদারপাড়া বটতলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে তার কনিষ্ঠ সন্তান ওয়াসিমুল আলম চৌধুরী জানিয়েছেন।
লুৎফুর রহমান কাজলের শোক:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশ্বস্ত সহচর, জেলা বিএনপির সদস্য, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছুরত আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।













