রামুতে নির্বাচন কমিশনের উদ্যোগে মাস্টার ট্রেইনারের প্রশিক্ষণ সম্পন্ন

0
2

মোঃ নাছির উদ্দিন,রামু
ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোট গ্রহণ করার লক্ষে রামুতে মাঠ পর্যায়ে সকল নির্বাচন কর্মকর্তা ও আইটি জ্ঞানসম্পন্ন শিক্ষকদের ট্যাব ব্যবহার করে অনলাইন ও ঝুম অ্যাপ এর মাধ্যমে ইভিএম বিষয়ক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।শনিবার (২৭জুন) দুপুর ২টার সময় উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম এর ব্যবস্থাপনায় করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে নির্বাচন অফিসে টাইমলাইন এর মাধ্যমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এ মাস্টার ট্রেইনার প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব জসিম উদ্দিন, জেলা নির্বাচন অফিসার শাহাদাত হোছাইন।এ সময় প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন রামুহ খিজারী সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মফিজুল ইসলাম,মনসুর আলী সিকদার আইডিয়্যাল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন নুরী,নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস.বিকাশ শর্মা পালন,গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃসাইফুল ইসলাম, জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নাছির উদ্দিন, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রমিজ আহমদ,কাউয়াখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল্লাহ, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিব প্রশাদ আচায্য,ঈদগড় বদর মোকাম জে.এফ.ডি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ রিপন ও জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম।সার্বিক সহযোগিতায় ছিলেন নির্বাচন অফিসের কর্মকর্তা আজাদ মনসুর ও পলাশ প্রমুখ।

আগেবিনামূল্যে করোনা পরীক্ষায় পৌর এলাকায় দূ’টি বুথ খুলা হয়েছে
পরেএবার সীমান্তে মার্শাল আর্ট বাহিনী নিয়োগ দিল চীন