
নিজস্ব প্রকিবেদক
রামুতে বনদস্যুদের হামলায় বিটকর্মকর্তা গুরুতর আহত হয়েছে।
জানাগেছে ২ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় বাবখালী রেন্জ কর্মকর্তা আবু খায়ের মোঃ ইলাহীর নেতৃত্বে বনকর্মীরা পুর্বকাউয়ারখোপ গোদারমুখ এলাকায় অবৈধ উচ্ছেদের জন্য যায়,
এসময় বনকর্মীরা বাবখালী রেন্জের হেটম্যান আবদুল কাদেরের ভাতিজা মহিউদ্দীনের বনবিভাগের জমিতে সুজিত লেবু বাগান কাটার সময় হেটম্যান কাদেরের অপরাপর ভাতিজা আমানুল্লাহও রিদুয়ান,রদিউল্লাহ,আরিফুল ইসলাম,সাইফুল ইসলাম, হারুনের নেতৃত্ব ২০/৩০ জনের বনদস্যু লেবু গাছ কাটার কৈফিয়ত চেয়ে বনকর্মীদের অবরোদ্ধ করে রাখে,
পরে স্হানীয় সচতন মহলের সহযোগীতায় বনকর্মীরা
বনকর্মীদের উদ্ধার করে নিয়ে যাওয়ারপথে গোদারমুখ ড্রেন নামক স্হানে ওই গ্রুপ বনকর্মীদের উপর হামলা চালায়, এতে বাঘখালী বিট কর্মকর্তা আলাউদ্দীন আলাউল (৪৫)
গুরুতর আহত হয়,বাঘখালী রেন্জ কর্মকর্তা আবু খায়ের মোঃ ইলাহী বলেন পর্যায়ক্রমে বনবিভাগের বেদখল হওয়া এই এলাকার সব ভুমি উদ্ধারে প্রক্রিয়া চলছে,
আহত বিটকর্মকর্তাকে রামু হাসপাতালে ভর্তি করা হয়েছে।













