রামুতে মিলিটারি পুলিশের তল্লাশীতে ইয়াবাসহ পাচারকারী আটক

0
6

 

আল মাহমুদ ভূট্টো,রামু
রামু সেনানিবাস সিএসডি গেইট এলাকা থেকে ১ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইমরান।

শনিবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে ওই এলাকায় কর্তব্যরত মিলিটারী পুলিশ ইয়াবাসহ ইমরানকে আটক করে।

জানা যায়-উখিয়ার মরিচ্যা থেকে রামু যাওয়ার পথে রামু সেনানিবাসের এসএসডি এমপি গেইট এলাকায় কর্তব্যরত মিলিটারী পুলিশ একটি ইজিবাইকে তল্লাশি চালায়। এসময় ওই ইজিবাইকের ইন্জিন কাভারের নীচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ইজিবাইকের যাএী ইমরান ইয়াবা পাচারের কথা স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার করা ইয়াবাসহ অাটক মাদক পাচারকারী ইমরানকে র‍্যাব-১৫ এর নিকট হস্তান্তর করে মিলিটারী পুলিশ।

আগেভুতুড়ে বিদ্যুৎ বিল: ৪ প্রকৌশলী বরখাস্ত, ৩৬ জনকে শোকজ
পরেনাইক্ষ্যংছড়িতে পরিবেশ রক্ষায় ছাত্রলীগের উদ্যোগে চারা রোপন ও বিতরণ