
আল মাহমুদ ভূট্টো, রামু
রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দু’ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার ( ৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রশিদনগর ইউনিয়নের বালুর পাহাড় এলাকায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়েরের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দু’ডাকাত কে আটক করা হয় এবং এ সময় ৪টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন -কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পূর্ব খরুলিয়া,খামার পাড়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে সুলতান আহমদ (৪৫)ও রামু উপজেলা রশিদ নগর ইউনিয়নের বড় ধলির ছড়া গ্রামের মৃত আলী হোছনের ছেলে হাবিব উল্লাহ হাবি(২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে উপজেলার
রশিদ নগর ইউনিয়ন বালুর পাহাড় কারিগরি কলেজের দক্ষিণ পাশে আসামি হাবিব উল্লাহ এর অস্হায়ী বসতবাড়ির পার্শবর্তী জঙ্গলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এমন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি টিম রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দু’জন ডাকাতকে আটক করে। উক্ত ডাকাতদ্বয় ৪ মাস আগে উত্তর খুনিয়া পালং জাম বাগান এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত বলে পুলিশ জানায়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
রামু থানার ওসি মো. আবুল খায়েরের নেতৃত্বে ইন্সপেক্টর আতিক, এসআই মং,মিল্টন,গনেশ, এএসআই রনি,শওকত সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করা হয়।













