আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী আর নেই

0
4

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী আর নেই।

বুধবার (৮ জুলাই) বিকালে কক্সবাজার শহরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংবাদ নিশ্চিত করেছেন নজরুল ইসলাম চৌধুরীর ছোট ভাই ও কক্সবাজার বায়তুশ শরফের মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ এএম সিরাজুল ইসলাম।

গত২২ জুন দুপুরে নজরুল ইসলাম চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল ৪ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরের দিন ২৩ জুন তার করোনা ধরা পড়ে। এরপর থেকে সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ক’দিন পূর্বে ওখান থেকে ইউনিয়ন হাসপাতালে স্থানান্তর করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে এই রিপোর্টে তার করোনা নেগেটিভ হয়েছে

 

 

আগেকরোনাঃ দেশে ২৪ ঘণ্টায় ৪৬ মৃত্যু, শনাক্ত ৩৪৮৯
পরেমহেশখালীতে পুলিশের ছদ্মবেশে অভিযান, বাংলা মদ ও সরঞ্জামসহ আটক ২