
মোহাম্মদ আবুতাহের,মহেশখালী
মহেশখালীতে পুলিশ ছদ্মবেশে পাহাড়ে বাংলা মদ উৎপাদন কেন্দ্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ ও উৎপাদনের সরঞ্জামসহ ২ জনকে আটক করেছে।
৮ জুলাই বুধবার মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস এর নেতৃত্বে ছদ্মবেশে হোয়ানক ইউনিয়নে পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ে অবস্থানরত অনেক দিনের পুরনো বাংলা মদের কারখানার সন্ধান পায় পুলিশ।
জানা যায়, লুঙ্গি পরে ছদ্মবেশে পুলিশের দীর্ঘ তিন ঘন্টা ব্যাপী শ্বাসরুদ্ধ অভিযান সফল হয়। এইসময় বিপুল পরিমাণ চোলাই মদ ছোট-বড় দশটি কন্টেইনার, মদ তৈরি ব্যবহারিত মালামালসহ আমান উল্লাহ ও আমির হোসনকে আটক করে পুলিশ।
উক্ত বিষয়ে মহেশখালী থানার অফিসার(ওসি) দিদারুল ফেরদৌস জানান, মাদক ব্যবসায়ি মহেশখালীর পাহাড়ে নয় মাটির ভিতরে লুকিয়ে থাকলেও তাদের খুজে বের করবে পুলিশ। প্রতিটি ইউনিয়নে আলাদা টিম অভিযান চালাবে মাদকের বিরুদ্ধে।













