কক্সবাজারে বৃহস্পতিবার সদরে ২৭ জনসহ মোট ৪৬ জনের করোনা সনাক্ত

0
3

সিবিকেঃ

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৯ জুলাই বৃহস্পতিবার ৩৫২ নমুনা পরীক্ষায়  ৪৬ জনের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তৎমধ্যে কক্সবাজার জেলায় ৪৫ জন, বান্দরবান জেলায় ১ জন।

বাকি ৩০৬ জনের নমুনা নেগেটিভ পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব সুত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কক্সবাজার জেলায় শনাক্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ২৭ জন, রামু উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ২ জন, টেকনাফ উপজেলায় ৬ জন, পেকুয়া উপজেলায় ৩ জন, মহেশখালী উপজেলায় ৩ জন ও কুতুবদিয়া উপজেলায় ২ জন।

অন্য একজন রোগী বান্দরবান জেলায় বলে কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে

আগেটেকনাফে ৭১ ভরি ওজনের ৫টি স্বর্ণের বার সহ রোহিঙ্গা আটক
পরেমহেশখালীতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাড়ি সহ যুবক আটক