
রামু প্রতিনিধিঃ
রামুতে সীমানা বিরোধকে কেন্দ্র করে প্রভাবশালী ভূমিদস্যু সন্ত্রাসীদের হামলায় প্রবাসীর স্ত্রী ও ছেলেসহ দুই গুরুতর আহত। এই ঘটনায় মৃত মোঃ আলীর ছেলে সন্ত্রাসী মঈনুদ্দিন, মহিউদ্দিনসহ ৫ জনকে অভিযুক্ত করে ২ জনকে অজ্ঞাত রেখে ২২শে জুন রামু থানায় মামলা দায়ের করেন প্রবাসী ফরিদুল আলমের ছেলে আহত রবিউল আলম,রামু থানার মামলা নম্বর ২৬, ঘটনা টি ঘটেছে ২২শে জুন সকাল ১২ টায় জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী বড় পাড়াএলাকায় ,মামলার এজাহার সূত্রে জানাজায় ভূমিদস্যু সন্ত্রাসীরা সীমানা বিরোধকে কেন্দ্র দীর্ঘদিন ধরে প্রবাসী ফরিদুল আলমের ছেলে রবিউল আলম ও তার পরিবারের লোকজন কে মারধরসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসতেছিল , তার ঐ ধারাবাহিকতায় ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে রবিউল আলমের বসতভিটা জবর দখল করার উদ্দেশ্যে ভূমিদস্যু সন্ত্রাসীরা দা,লোহার রড, হাতুড়ি, লাঠিসোটা নিয়ে রবিউল আলমের বসতভিটায় অনধিকার প্রবেশ করিয়া সীমানার ঘেরা, টেংরা ভাঙচুর করে এবং সীমানায় থাকা বিভিন্ন প্রজাতির গাছ কাটিয়া ফেলে, এতে রবিউল আলমের মা ফরিদুল আলমের স্ত্রী এলেমুন্নাহার ঘটনার বিষয়ে জানতে চাইলে এবং বাঁধা দিলে সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালমন্দ করে, দা দিয়ে কোপ মারলে এলেমুন্নাহারে বাম হাতের কব্জির উপর রক্তাক্ত হাড়ভাঙ্গা কাটা জখম হয়, এবং শরীরের বিভিন্ন অংশে লাঠিসোটা নিয়ে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে, ছেলে রবিউল আলম মা এলেমুন্নাহারের শো-র চিৎকারে বাঁচানোর জন্য আগাইয়া আসলে তাকেও মারধর করে সন্ত্রাসীরা।
এবং স্বর্ণের চেইন ও মোবাইল ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা,খবর পেয়ে এলাকার লোকজন সন্ত্রাসীদের কবল থেকে মা,ও ছেলে কে উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর অবস্থা অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে বর্তমানে ও চিকিৎসা দিন আছে। প্রবাসী ফরিদুল আলমের ছেলে মামলার বাদী রবিউল আলম ক্ষোভ প্রকাশ করে জানান ঘটনার ২৫ দিন অতিবাহিত হলেও সন্ত্রাসীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন মামলার বাদী রবিউল আলম।













