
প্রেস বিজ্ঞপ্তি,
কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য, জীব বৈচিত্র সংরক্ষন ও সৈকতের ১২০ কিলোমিটার এলাকা জুড়ে সকল প্রকার ড্রেজিং রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ করার দাবীতে মানববন্ধনের ডাক দিয়েছে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলা শাখা। বৃহষ্পতিবার (১৬ জুলাই) বিকাল ৩ টায় কক্সবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন কক্সবাজার-৩(সদর-রামু) আসনের সংসদ সদস্য, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক কায়ছার মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- জাহাজ থেকে ফেলে দেওয়া বর্জ আবর্জনা বরাবরই সমুদ্রে ভাসতে থাকে। কিন্তু এবছর এসব বর্জ আবর্জনা কক্সবাজার সমুদ্রের তীরে ব্যাপক হারে ভেসে আসছে। ফলে দুইশটির মতো সামদ্রিক কচ্ছপ, বিশটির মতো ডলফিন এমনকি তিমি মাছও সমুদ্র সৈকতের তীরে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রতিনিয়ত জীব বৈচিত্রের উপর এ হুমকি লক্ষনীয়। কক্সবাজার সমুদ্রে অপরিকল্পিত ড্রেজিংকেই প্রধান সমস্যা বলে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট মনে করে।
তিনি কক্সবাজার সমুদ্র সৈকতের ১২০ কিলোমিটার এলাকা জুড়ে সকল প্রকার ড্রেজিং রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ করার দাবীতে আয়োজিত শান্তিপুর্ন বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীতে জেলার সচেতন নাগরিকদের অংশ গ্রহন কামনা করেছেন।













