রামুর শাকিল ১ হাজার ইয়াবাসহ ডিএনসির হাতে আটক 

0
3
জাহেদ হাসান :
কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড় থেকে ১ হাজার ইয়াবাসহ রামু খুনিয়া পালং ইউনিয়নের মোস্তাক আহম্মদের ছেলে মাহমুদুল হক শাকিলকে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম কক্সবাজার সদর থানাধীন কলাতলী ডলফিন মোড় ওয়ার্ল্ড বীচ হোটেল এন্ড রেঁস্তোরা এর সামনে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ওই পাচারকারীকে আটক করে।
আটক আসামী মোঃ মাহমুদুল হক শাকিল (৩৪), পিতা- মোস্তাক আহাম্মদ, সাং- হাকিম আলীর বাপের পাড়া, ৪ নং ওয়ার্ড, খুনিয়া পালং, রামু-কক্সবাজার।
আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে মাদক আইনে কক্সবাজার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
আগেঈদগাঁওতে সেনাবাহিনী পরিচয় দিয়ে অপহরণের চেষ্টাঃ ভুয়া সার্জেট আটক
পরেউখিয়ায় স্বত্বহীন জায়গায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে উত্তেজনা