
রামু প্রতিনিধিঃ
রামুতে বহু মামলার আসামী সরুয়ার কামাল কাজলকে আটক করেছে রামু থানা পুলিশ। ২০ জুলাই দুপুরে টেইলাপাড়াস্থ একটি দোকান থেকে তাকে আটক করা হয়।
সে কাউয়ারখোপ ইউনিয়নের টেইলাপাড়া এলাকার ছালে আহাম্মদের পুত্র ও বর্তমান মেম্বার হাবিবুউল্লার ছোট ভাই।
সরুয়ারের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলো যথাক্রমে, জি আর ৩৪/২০১৬,২৪/২০১৭,৩১৪/২০১২,২০৭/২০১৯,১৮/২০২০। রামু থানার এস আই কামাল আটকের সত্যতা স্বীকার করে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান।













