কক্সবাজার ল্যাবে বুধবার ২ রোহিঙ্গাসহ সর্বমোট ১৬ জনের করোনা পজিটিভ

0
3

হাসান তারেক মুকিম

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২২ জুলাই বুধবার ২৯৮ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের  করোনা সনাক্ত  হয়েছে।

তৎমধ্যে কক্সবাজার জেলায় ১০ জন,  ভিন্ন জেলার ৪ জন এবং ২ জন রোহিঙ্গা শরণার্থী  রয়েছে। বাকি ২৮২ জনের করোনা রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।

কক্সবাজার জেলায় ১০ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলায় ৬ জন,উখিযা ১,চকরিয়া ১,মহেশখালী ২, এছাড়া বান্দরবান ২,লোহাগাড়া ১,বাশঁখালী ১ ও  ২ জন রোহিঙ্গা  আছে।

কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

আগেহ্যান্ড স্যানিটাইজার ঢালতে গিয়ে আগুন, দগ্ধ চিকিৎসক দম্পতি
পরেরামুর মিজান ইয়াবাসহ ডিএনসির হাতে আটক