
হাসান তারেক মুকিম
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২২ জুলাই বুধবার ২৯৮ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা সনাক্ত হয়েছে।
তৎমধ্যে কক্সবাজার জেলায় ১০ জন, ভিন্ন জেলার ৪ জন এবং ২ জন রোহিঙ্গা শরণার্থী রয়েছে। বাকি ২৮২ জনের করোনা রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।
কক্সবাজার জেলায় ১০ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলায় ৬ জন,উখিযা ১,চকরিয়া ১,মহেশখালী ২, এছাড়া বান্দরবান ২,লোহাগাড়া ১,বাশঁখালী ১ ও ২ জন রোহিঙ্গা আছে।
কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।













