
আল মাহমুদ ভূট্টো:
উৎসবমুখর পরিবেশে বর্ণিল আয়োজনে উদ্বোধন করা হয়েছে সামাজিক সংগঠন ‘আলোকিত মেরংলোয়া’ এর আয়োজনে সম্প্রীতি মেলা। শুক্রবার (২২ জানুয়ারী) রাতে রামু ল্যাবরেটরি স্কুল মাঠে ১০ দিনব্যাপী সম্প্রীতি মেলার উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। সম্প্রীতি মেলা উদযাপন পরিষদের উপদেষ্টা মাষ্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে ও আহবায়ক মাহাবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি সরওয়ার উদ্দিন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, বৃহত্তর মেরংলোয়ার কৃতি সন্তান কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, উখিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক ছৈয়দ আকবর, কক্সবাজার সরকারী কলেজের অধ্যাপক মুজিবুল আলম, বাংলাদেশ বেতার কক্সবাজারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব আলম, সূর্য্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক খন্দকার দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা নুরুল হক চৌধুরী, ব্যবসায়ী গিয়াস উদ্দিন কোম্পানী, সম্প্রীতি মেলা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন প্রমূখ।
উদ্বোধনী দিনের প্রধান আকর্ষণ পঞ্চাশোর্ধ বয়সী লোকদের অংশগ্রহণে কাবাডি খেলা দর্শকদের প্রচুর আনন্দ দিয়েছে। এছাড়া রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার অংশগ্রহণে প্রীতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ছিল আকর্ষনীয়। খেলা পরিচালনা করেন – ক্রীড়া প্রতিযোগিতা ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মো. আমিন, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, বাংলাদেশ স্কাউটস রামু উপজেলার সাধারণ সম্পাদক সুকুমার বড়ুয়া বুলু ও ওমর ফারুক মাসুম। সম্প্রীতি মেলা উদযাপন পরিষদের উপদেষ্টা মাষ্টার মোহাম্মদ আলম ও আহবায়ক মাহাবুবুল আলম জানিয়েছেন- ১০ দিনব্যাপী সম্প্রীতি মেলায় রয়েছে গ্রামীণ ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির আবহে আনন্দ রালী। থাকবে শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা, ক্রীড়া ক্ষেত্রে অবদান রেখে যাওয়া বৃহত্তর মেরংলোয়ার পাঁচজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান, ঐতিহ্যবাহি মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া মেলার বিশেষ আয়োজন হিসেবে থাকছে কাবাডি, মিনি ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট।













