
ওমর ফারুক সোহাগ
টেকনাফের হ্নীলায় মাদকাসক্ত স্বামীর চুরিকাঘাতে ৫ সন্তানের জননী গুরুত্বর আহত হয়েছে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, ২৬ জানুয়ারী রাত সাড়ে ৭ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা নাটমুরা পাড়া গ্রামের আবদুল জলিলের মাদকাসক্ত ছেলে মোহাম্মদ সেলিম চৌধুরী প্রতিবারের মত যৌতুকের জন্য স্ত্রীকে অকাথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে । স্ত্রী যৌতুকের টাকা দিতে অস্বিকৃতি জানালে সেলিম চৌধুরী রাগন্বিত হয়ে ঘরে থাকা ধারালো চাকু দিয়ে স্ত্রী মাথায় জোরালো আঘাত করে । এতে স্ত্রীর মাথায় মারাত্বক ভাবে জখম হয়ে ব্যাপক রক্তক্ষন হয়েছে বলে গুরুত্বর আহত ৫ সন্তানের জননীর বড় ভাই মোঃ আজিজ প্রতিবেদককে জানান।
মাদকাসক্ত সেলিম চৌধুরী চুরিকাহত করে ক্ষ্রান্ত হননি ,এলোপাথারী কিলঘুষি মেরে শরীরের বিভিন্ন অংশে মারাত্বক জখম করেছে বলে থানায় দায়েরকৃত অভিযোগ পত্রের মাধ্যমে জানা যায়। হ্নীলা ইউপির ৬ নং ওর্য়াড়ের উলুচামরীর হামজারছড়া গ্রামের কয়েক বছর ধরে বসবাসরত সেলিম প্রায় সময় যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করত বলে পরিবারের সদস্যরা জানান। এব্যাপারে বেশ কয়েকবার শালিশ ও হয়েছিল। শালিশে এমন অন্যায় কাজ করবেনা মর্মে মুচলেকা দিয়ে স্ত্রী-সন্তান ফিরিয়ে নিয়ে আবার র্নিযাতন করতে থাকে মাদকসেবী সেলিম।
র্নিযাতনের শিকার রুজিনা অভিযোগ পত্রে উল্লেখ করেন- সেলিম ঠিকমত ভরণ পোষন দিতনা, মরণ নেশা ইয়াবা সেবন করে প্রায় শারিরিক ও মানষিক র্নিযাতন করে। তাদের তের বছরের সংসারে ৪ ছেলে ১ মেয়ে রয়েছে। সেলিম মাদক ছেড়ে হয়ত ভাল হয়ে যাবে ভেবে সন্তানদের ভবিষ্যত চিন্তা করে তার অমানবিক র্নিযাতন সহ্য করে এতদিন সংসার করে আসছিলাম। কিন্ত সে রুপ পরির্বতন করতে পারেনি। রুজিনা জানান, আমাকে চুরিকাহত ও মারধর করে ছোট বাচ্চাসহ বাড়ি থেকে বের করে দেয় এবং জীবন নাশের হুমকী দেয়। এখন আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবীতে গুরুত্বর আহত রুজিনা টেকনাফ মডেল থানায় অভিযোগ করেছেন। এব্যাপারে অভিযুক্ত মোঃ সেলিম চৌধুরীর সাথে মুঠোফোনে (০১৮৬৩-৮৬৭৮৯৯) যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি।













