রামুতে কোভিট-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন, প্রথম দিনে ৫০ জনের টিকা গ্রহণ

0
11
আল মাহমুদ ভূট্টো, রামু
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজার কোভিট-১৯ টিকা নেওয়ার মাধ্যমে রামুতে উদ্বোধন করা হলো কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। মেডিকেল অফিসার ডা. রিপন বড়ুয়ার সঞ্চালনায় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ছরওয়ার উদ্দিন, রামু থানার অফিসার ইনচার্জ একে আজমিরুজ্জামান, হোপ্ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা রনধীর বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া প্রমূখ।
রামু উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া জানান, প্রথম দিনে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি টিকাদান বুথে  বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীসহ ৫০ জন করোনার সম্মুখ যোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়।
আগেটাইগারদের হতাশায় ডুবিয়ে ‘অসাধ্য সাধন’ ওয়েস্ট ইন্ডিজের
পরেটেকনাফে কোভিড-১৯ টিকাদান শুরু, টিকা নিল পুলিশ