
নিজস্ব প্রতিবেদক, রামু
বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত রামু সোনালী অতীত ফুটবল লীগে সমভাবে তৃতীয় স্থান অর্জন করেছে পরিতোষ চক্রবর্তী বাবুল স্মৃতি ফুটবল দল ও অজিত বড়–য়া স্মৃতি ফুটবল দল। নিজেদের তৃতীয় খেলায় ট্রাইব্রেকারে বিজয়ী হয়ে পরিতোষ চক্রবর্তী বাবুল স্মৃতি ফুটবল দল, পয়েন্ট তালিকায় প্রতিদ্ব›দ্বী দল অজিত বড়–য়া স্মৃতি ফুটবল দলের সমতায় ফিরে আসে। শুক্রবার অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হয়, পরিতোষ চক্রবর্তী বাবুল স্মৃতি ফুটবল দল বনাম অজিত বড়–য়া স্মৃতি ফুটবল দলের খেলাটি। ফলে ট্রাইব্রেকারে খেলার ফলাফল নিষ্পত্তি করা হয়। ট্রাইব্রেকারে পরিতোষ চক্রবর্তী বাবুল স্মৃতি ফুটবল দল ৫-৪ গোলে অজিত বড়–য়া স্মৃতি ফুটবল দলকে পরাজিত করে। উভয় দল তিন খেলায় দুই পয়েন্ট নিয়ে, রামু সোনালী অতীত ফুটবল লীগের পয়েন্টা তালিকায় তৃতীয় স্থান ধরে রাখতে সক্ষম হয়।
খেলায় ‘ম্যান অবদ্যা ম্যাচ’ নির্বাচিত হয়েছেন, পরিতোষ চক্রবর্তী বাবুল স্মৃতি ফুটবল দলের বিপ্লব বড়–য়া ও অজিত বড়–য়া স্মৃতি ফুটবল দলের অধিনায়ক টিপু বড়–য়া। শুক্রবার (১২ ফেব্রæয়ারি) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২১’ এর পঞ্চম দিনের খেলা অনুষ্ঠিত হয়। খেলার মাঠে ‘ম্যান অবদ্যা ম্যাচ’ নির্বাচিত দুইজন খেলোয়াড়ের হাতে ক্রেস্ট তোলে দেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম ও বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নির্বাহী পরিচালক কিশোর বড়–য়া।
খেলার প্রথমার্ধে প্রথম মিনিটে সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়, পরিতোষ চক্রবর্তী বাবুল স্মৃতি ফুটবল দলের খেলোয়াড় সুহাস বড়–য়া। এর কিছুক্ষণ পর একটি নিশ্চিন্ত সুযোগকে কাজে লাগিয়ে, প্রথমার্ধের ছয় মিনিটেই গোল করে পরিতোষ চক্রবর্তী বাবুল স্মৃতি ফুটবল দলকে ১-০ গোলে এগিয়ে নেয় দলের অধিনায়ক আহাম্মদ। গোল পরিশোধে মরিয়া হয়ে পাল্টা আক্রমাণ শুরু করে অজিত বড়–য়া স্মৃতি ফুটবল দল। প্রথমার্ধের বিশ মিনিটে হঠাৎ সুযোগটি পেয়ে যায় অজিত বড়–য়া স্মৃতি ফুটবল দলের কৌশলী খেলোয়াড় ডেভিট বড়–য়া। বল নিয়ে একক প্রচেষ্টা গোল করে, দলকে ১-১ গোলে সমতায় ফিরিয়ে নিয়ে আসে। প্রথমার্ধের খেলা ড্রতেই শেষ হয়।
দ্বিতীয়ার্ধে উভয় দল মরিয়া হয়ে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলেও কোন গোলের সুযোগ পায়নি। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়। খেলা গড়ায় ট্রাইব্রেকারে। নির্ধারিত সময়ের আক্রমণ-পাল্টা আক্রমণের এ খেলায় ভালো খেলেও গোল করতে ব্যর্থ হয়, পরিতোষ চক্রবর্তী বাবুল স্মৃতি ফুটবল দলের খেলোয়াড় মো. নুরুল্লাহ, বিপ্লব বড়–য়া, সংগীত বড়–য়া, সুহাস বড়–য়া ও আহাম্মদ। অপর দিকে ভালো খেলোও গোল করতে ব্যর্থ হয়, অজিত বড়–য়া স্মৃতি ফুটবল দলের ডেবিট বড়–য়া, টিপু বড়–য়া, সুকুমার বড়–য়া ও অরুন বড়–য়া। উভয় দলের আক্রমণ-পাল্টা আক্রমনের খেলা দর্শকদের আন্দোলিত করেছে।
খেলায় ট্রাইব্রেকারে বিজয়ী হয়ে, দুই পয়েন্ট অর্জন করে পরিতোষ চক্রবর্তী বাবুল স্মৃতি ফুটবল দল। নিজেদের তিন খেলায় এটিই পরিতোষ চক্রবর্তী বাবুল স্মৃতি ফুটবল দলের প্রথম অর্জন। অপর দিকে অজিত বড়–য়া স্মৃতি ফুটবল দল ট্রাইব্রেকারে পরাজিত হয়ে এক পয়েন্ট অর্জন করে। নিজেদের তিন খেলায় অজিত বড়–য়া স্মৃতি ফুটবল দলের অর্জনও দুই পয়েন্ট। ফলে উভয় দল রামু সোনালী অতীত ফুটবল লীগে তৃতীয় স্থান অর্জন করেছে।
খেলা পরিচালনায় আহম্মদ কবির রেফারী, শিল্টন দত্ত ও কামরুল আহসান সোহেল সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন। খেলার ধারাভাষ্যে ছিলেন, রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২১ পরিচালনা কমিটির আহŸায়ক পলক বড়ুয়া আপ্পু।
পরিতোষ চক্রবর্তী বাবুল স্মৃতি ফুটবল দলে খেলেছেন, আহমদ (অধিনায়ক), বিপুল বড়ুয়া আব্বু (গোলরক্ষক), মোহাম্মদ নুরুল্লাহ, বিপ্লব বড়ুয়া, আবদুর রহিম, শফিউল আলম লালু, ইসকান্দ মির্জা, প্রকাশ সিকদার, বিকাশ বড়ুয়া, সংগীত বড়ুয়া, সুহাস বড়ুয়া। দলের অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, অমিয় বড়ুয়া, সুজিব বড়ুয়া, বদরুল হুদা, শামশুল আলম, পলাশ বড়ুয়া, মো. নুরুল আলম, কাউছার উল হক, মোহাম্মদ হোসাইন সানী।
অজিত বড়–য়া স্মৃতি ফুটবল দলে খেলেছেন, টিপু বড়ুয়া (অধিনায়ক), অভি বড়ুয়া নুনুু (গোলরক্ষক), অরুন বড়–য়া, উজ্জ¦ল বড়–য়া (গিয়াস উদ্দিন কোং), ফরিদুল আলম, সুরেশ বড়–য়া, মোর্শেদুর রহমান, রাশেদুল ইসলাম বাবু, সুকুমার বড়–য়া, ডেবিট বড়–য়া, মো. হোসাইন (দেব প্রসাদ বড়–য়া টিপু)। দলের অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, বিমল বড়–য়া, ক্ষেমেশ বড়–য়া, তরুন বড়–য়া, আবছার কামাল, অরুপ বড়–য়া, সমর বড়–য়া, নবু আলম, দর্পণ বড়–য়া, অসিত পাল, জীবক বড়–য়া, ইউনুচ রানা, রুহুল আমিন, লিটন বড়–য়া, কাজল বড়–য়া।
রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ‘রামু সোনালী অতীত ফুটবল লীগে’ ‘অলক বড়ুয়া স্মৃতি ফুটবল দল’ দুই খেলায় ৬ পয়েন্ট, ‘মমতাজুল আলম স্মৃতি ফুটবল দল’ দুই খেলায় ৫ পয়েন্ট, ‘অজিত বড়–য়া স্মৃতি ফুটবল দল’ তিন খেলায় ২ পয়েন্ট, ‘পরিতোষ চক্রবর্তী বাবুল স্মৃতি ফুটবল দল’ তিন খেলায় ২ পয়েন্ট অর্জন করে। রামু সোনালী অতীত ফুটবল লীগের ষষ্ঠ দিন শনিবার (১৩ ফেব্রæয়ারি) বিকা:লে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘মমতাজুল আলম স্মৃতি ফুটবল দল’ বনাম ‘অলক বড়–য়া স্মৃতি ফুটবল দলের’ খেলা অনুষ্ঠিত হবে।













