
প্রেস বিজ্ঞপ্তি:
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সদর রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
আজ রোববার কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরোও বলেন, মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে এই বীর উত্তম খেতাব দিয়েছিলেন। আজ স্বাধীনতার প্রায় ৫০ বছর পর তাঁর রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ।
তিনি বলেন, আলজাজিরায় বর্তমান সরকারের মাফিয়া দুঃশাসনের যে সংবাদ প্রচারিত হচ্ছে, সেটিকে আড়াল করতেই রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়ার সিদ্ধান্তের কথা বলা হচ্ছে।
তিনি শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেওয়ার সিদ্ধান্তে তীব্র ঘৃণা, নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামীর যে কোন আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা













