
কফিল উদ্দিন রামু :
Emergency Health,WASH and Gotection Assistance for COVID-19 Response in Underserved Areas of Cox’sBazar,
Bangladesh শীর্ষ প্রকল্প কতৃক রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ৫ ও ৩ নং ওয়ার্ডের ৬৫০ টি পরিবারের মাঝে আইআরসির সহযোগিতায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) এর বাস্তবায়নে পরিচ্ছনতার সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
১৪ ই ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ ঘটিকার সময় কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ হলরুম ও মনিরঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে
উক্ত পরিচ্ছনতার সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত পরিচ্ছনতার সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ০৪ নং কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহম্মদ। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) প্রকল্প ব্যবস্থাপক মো:মাঈনুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাক আহাম্মদ চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ দেশ পরিচালনার কারনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তারই অংশ হিসেবে আপনাদের মাঝে এই পরিচ্ছনতার সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রর্যায়ক্রমে ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডের মোট ৩২৫০ টি পরিবারের কাছে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবেও বলে জানান তিনি।
প্রকল্প ব্যবস্থাপক মো:মাঈনুল হাসান পরিচ্ছনতার সুরক্ষা সামগ্রী বিতরণ আগতদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং সব সময় পরিষ্কার পরিচ্ছনতা থাকার অনুরোধ করেন। এবং আগতদের মাঝে লিপলেট বিতরণ করেন।
তাছাড়াও মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,DSK ঢাকা অফিসের সিনিয়র অডিট অফিসার মো:নাজমুল ইসলাম,হেল্থ ম্যানেজার IRC মো:জাহাঙ্গীর আলম,প্রোগ্রাম সাপোর্ট অফিসার ইতি চাকমা, হাইজিন প্রমোশন অফিসার মোছা:সাবিনা ইয়াছিম,ফাইনেন্স এন্ড এডমিন (DSK) রাজু বড়ুয়া,প্রজেক্টের-CM-পংকজ,এ্যানসি,আজাদ,সাদিয়া,মোক্তার, এমইপি ডা:নেবু রানী,এমইউপি আব্দুল্লা,মাওলানা আহাম্মদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।













