
এম আবু হেনা সাগর
রামু সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সাবেক প্রতিষ্টাতা সহকারী অধ্যাপক আবু তাহেরের জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে। ১৪ ফ্রেরুয়ারী রাত ১২টার দিকে রশিদ নগর সিকদার পাড়াস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন এই শিক্ষাবিদ (ইন্না………… রাজেউন)।
১৫ ফ্রেরুয়ারী বাদে যোহর উত্তর মাছুয়াখালীস্থ মাদ্রাসার মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক লোকজনের সমাগম ঘটে। জানাযা পূর্বে বক্তব্য রাখেন, রামু কলেজে অধ্যক্ষ আব্দুল হক, রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, রশিদ নগরের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, মরহুমের বাল্য বন্ধু মাওলানা নুর মোহাম্মদ,মরহুমের ছেলে নিয়াজ মুর্শেদ। জানাজার ইমামতি করেন, মাছুয়াখালী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রহমতুল্লাহ।
জানাযায় ডাক্তার শাহজাহার, সাবেক ছাত্রনেতা আবু বকরসহ শিক্ষক,চিকিৎসক,আইনজীবি ও
শিক্ষার্থীরা অংশ নেন।
বরন্যে শিক্ষাবিদের মৃত্যুতে পরিবার পরিজনের প্রতি সমবেদনাসহ শোক প্রকাশ করেন, মফস্বল সাংবাদিক ফোরাম,ঈদগাঁও থানা শাখা, ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির নেতৃবৃন্দরা।













