
প্রেস বিজ্ঞপ্তি
উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু উপজেলা শাখার নবগঠিত কমিটি ১৭ ফেব্রুয়ারি জেলা শাখা কর্তৃক অনুমোদন লাভ করে। বিগত ১৪ জানুয়ারী উপজেলার এক অধিবেশনে হাফেজ মাওলানা আব্দুর রহিম রাহীকে আমীর ও মাওলানা শহীদুল্লাহকে সাধারণ সম্পাদক করে এ কমিটি নবায়ন করা হয়।
এ উপলক্ষ্যে উপজেলা আহবায়ক মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা নেজামে ইসলাম পাটির নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুগ্ম- সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ- সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, জেলা নেজামে ইসলাম পার্টির শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা আব্দুল গফুর, জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ শওকত আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম।
রামু উপজেলা নেজামে ইসলাম পার্টির নতুন এ কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা অন্যান্যরা হলেন,
নায়েবে আমীর মাওলানা আব্দুল জলিল, মাওলানা অছিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আবু বকর ছিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ দেলোয়ার হোছাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, অর্থ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা জায়নুল আবেদীন, দফতর সম্পাদক মাওলানা আরিফুল করিম, সদস্য মাওলানা শহীদুল্লাহ, মাওলানা হাফেজ সাইফুল্লাহ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আজিজুল হক, মাওলানা হাফেজ নুরুল আমিন প্রমুখ।













