ভাষা শহীদদের প্রতি রামু ব্লাড ডোনার্স সোসাইটির শ্রদ্ধা

0
5

 

সংবাদ বিজ্ঞপ্তি::

মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। আজ মহান ২১ ফেব্রুয়ারি। বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় একুশে ফেব্রুয়ারি, যা একই সঙ্গে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে শহীদদের শাণিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা।

মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে সকল ভাষা শহীদদের স্মরণ করে রামু উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞলি অর্পণ করেছে রামুর অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রামু ব্লাড ডোনার্স সোসাইটি ।

রামু ব্লাড সোসাইটির প্রতিষ্ঠাতা কফিল উদ্দিনের নেতৃত্বে ভোর সকালে রামু উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংগঠনের সদস্যবৃন্দ।

তারুন্যদীপ্ত সংগঠক ও অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা কফিল উদ্দিন জানান, আমরা বাংলায় কথা বলি, বাংলাকে সমৃদ্ধ করি। যে ভাষার ভালোবাসায় বুকের তাজা রক্তের দাগ লেগে আছে। সেই ভাষাকে সম্মান করি।বাঙালির পরিচয় বাংলায়। বাঙালির অহংকার বাংলা। ভাষা শহীদদের স্বরনে রামু উপজেলা শহিম মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এবং রম্যভুমি রামুবাসীকে রামু ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।

এসময় এডমিন সায়েদ জুয়েল,কার্যকরী সদস্য সপ্তম বড়ুয়া,সহ কার্যকরী সদস্য রাশেদুল ইসলাম,জাহিদুল ইসলাম আকিব,রেজাউল করিম,ইমরুল কায়েস সাকিব,শুভাকাঙ্ক্ষী সদস্য রিয়ান সিকদার,রানা, আরমান প্রমূখ উপস্থিত ছিলেন।

আগেটেকনাফে খতমে কুরআন ও দোয়ার মধ্যদিয়ে ইশা ছাত্র আন্দোলনের মাতৃভাষা দিবস পালন
পরেশহীদ মিনারে ভাষা শহীদদের কক্সবাজার জেলা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি