রামুতে এসএসসি ৯৯ ব্যাচের পুনর্মিলনী শুক্রবার

0
11

স্টাফ রিপোর্টার, রামু
“বন্ধন বন্ধুত্বের” এ শ্লোগানে রামুতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ৯৯ ব্যাচের পুনর্মিলনী ২০২১। শুক্রবার (২৬ ফেব্রæয়ারি) রামুর রাবার বাগানের দৃষ্টিনন্দন জামতলী এলাকায় এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে ঘিরে রামু উপজেলার এসএসসি ৯৯ ব্যাচের সদস্যদের বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
এসএসসি ৯৯ ব্যাচ রামুর সদস্য নজরুল ইসলাম, মিথুন বড়–য়া বোথাম, এ্যাডভোকেট রেজাউল করিম রাজু ও সাংবাদিক আল মাহমুদ ভূট্টো জানিয়েছেন-উৎসব সফলভাবে আয়োজনে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজনে থাকছে বন্ধুদের স্মৃতিচারণ, শুভেচ্ছা স্মারক প্রদান, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র। সকাল ৯টায় শুরু হবে পুনর্মিলনী উৎসবের আয়োজন।
জানা গেছে, রামুতে এসএসসি ৯৯ ব্যাচের উদ্যোগে ইতিপূর্বে আয়োজিত অনুষ্ঠানের চাইতে এবারের আয়োজন বর্ণিল ও ঝাঁকঝমকপূর্ণভাবে করার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ৯৯ ব্যাচের দেড় শতাধিক বন্ধু এ আয়োজনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
ব্যাচের সদস্য আবুল কাশেম, সুমথ বড়–য়া, শফি উল্লাহ ছিদ্দিক জানিয়েছেন-পুনর্মিলনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীরা অংশ নেবেন। অনুষ্ঠানে রেজিস্ট্রেশন সম্পন্নকারি এসএসসি ৯৯ ব্যাচ রামুর সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

আগেকোহেলিয়া নদী ড্রেজিং করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে
পরেটিকা নিয়েও ত্রাণ সচিবের কোভিড-১৯: যা বলছে স্বাস্থ্য অধিদপ্তর