
বার্তা পরিবেশক:
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমাকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। আমার জনপ্রিয়তা ও উন্নয়নমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে, আসন্ন ইউপি নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নানা প্রলোভনে ছেলেটি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এ অপপ্রচারে চাকমারকুলবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি এবং অপপ্রচারকারীদের রুখে দেওয়ার আহবান জানাচ্ছি।
আমি সাংসদ সাইমুম সরওয়ার কমলের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছি।
ফেইসবুক পোস্টে ছেলেটি যে সড়কটির কথা বলেছে, চাকমারকুল ইউনিয়নের প্রত্যন্ত এলাকার জনগনের সেবক হিসেবে সেই সড়ক
( দক্ষিণ চাকমারকুল, নতুন চরপাড়া, পোয়ারচর সড়ক) করে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ভূমিদস্যুরা ওই সড়কের পাশের মাটি গর্ত করে বিক্রি করে দেওয়ায়, সড়কটি নির্মাণ খরচ ব্যয়বহুল। ইতিমধ্যে ওই সড়কের জন্য আমার ইউনিয়ন পরিষদ থেকে ৫ লক্ষ এবং জেলা পরিষদ থেকে ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় সাংসদ সাইমুম সরওয়ার কমলের সহায়তায় শীঘ্রই কাজ শুরু করা হবে।
নুরুল ইসলাম সিকদার
চেয়ারম্যান
চাকমারকুল ইউনিয়ন পরিষদ, রামু













