বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের জেলা কমিটি অনুমোদন: সভাপতি রিয়াদ,সম্পাদক নওশাদ

0
7

 

আবুল কাশেম সাগরঃ
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কক্সবাজার জেলা শাখা অনুমোদন করেছে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোঃ শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। চিঠিতে মেয়াদ উত্তির্ন হওয়ায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে পূর্ববর্তী কমিটি বাতিল করে রিয়াদ মোহাম্মদ ফারিয়াদকে সভাপতি ও শাহ মোঃ নওশাদকে সাধারণ সম্পাদক করে নতুন এ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছে সহ-সভাপতি যথাক্রমে আবদুল কাইয়ুম, মোঃ নাছির উদ্দিন (তিজু), মোঃ রায়হান উদ্দিন, মেহেদী হাসান রাজ, মোঃ লিয়াকত আলী, কাজী তামজিদ পাশা, তৌহিদুল ইসলাম, ফয়সাল উদ্দিন, ইরফানুল হক ইফফাত, এ কে এম মুজিবুর রহমান, সাঈদ মুহাম্মদ আনোয়ারুল আজিম, আজিজুর রহমান। নতুন এ কমিটিতে আট সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও অনুমোদন দেয়া। এরা হলেন, এডভোকেট ফরিদুল আলম, ( পি.পি) সাবেক পি.পি এডভোকেট মমতাজ আহমেদ, এডভোকেট আ. জ.ম মঈন উদ্দিন, এডভোকেট জিয়া উদ্দিন, এডভোকেট ইকবাল হোসেন, এডভোকেট মোহাম্মদ ফায়সাল, এডভোকেট, মোঃ হারেছ রহমান, এ্যাড মোঃ ইসমাইল সাজ্জাদ।

আগেরামু লম্বরীপাড়া দারুল কুরআন নুরানী একাডেমীর একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন
পরেআপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরু রশিদ বিপুল ভোটে জয়ী