
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত ও সমমনা আইনজীবী সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট নুরু রশিদ ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও এডভোকেট আবদুল মন্নান প্যানেল ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির মধ্যে সভাপতি সহ মোট ১১টি পদ পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। অপরদিকে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল সাধারণ সম্পাদক সহ ৬ টি পদে বিজয়ী হয়েছেন।












