
ইমরান আল মাহমুদ:
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে কালাম ছিদ্দিকী-মান্নান প্যানেলের সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট রাবেয়া সুলতানা সকল ভোটার ও সর্বসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট রাবেয়া সুলতানা সর্বোচ্চ ৩৯৭ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ২৭ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সদ্য নির্বাচিত এ্যাডভোকেট রাবেয়া সুলতানা সমিতির মানোন্নয়ন,সমিতির সদস্যদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করবে বলে জানিয়েছেন। পাশাপাশি নির্বাচন কমিশনার, ভোটারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।












