সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবায় দিনরাত কাজ করে যাচ্ছেন রামুর ডিএসবি ইমরান

0
16

নিজস্ব প্রতিবেদকঃ
তাঁর সততা, উদারতা, ন্যায়পরায়ণতা, কর্মনিষ্ঠতা, নিরহংকারী, নির্ভীক, যে কোন শ্রেণীর মানুষের সাথে সৌহার্দপূর্ণ আচরণ এবং অসহায় মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসা সত্যিই রামু উপজেলাবাসীকে মুগ্ধ করেছে। এমন নির্লোভ বহুমাত্রিক কৃতিত্বের অধিকারী একজন আলোকিত মানুষ,যিঁনি মানুষ ও সমাজের জন্য নীরবে-নিভৃতে কাজ করে চলেছেন। মানুষকে সেবার মহাকর্মযজ্ঞের ব্যস্থতায় কাটছে তার বর্তমান সময়।
সাদা মনের আলোকিত মানুষটির নাম মোঃ ইমরান আলী। রামু থানা পুলিশের এস আই (ডিএসবি) হিসেবে কর্মরত আছেন। প্রশাসনের মানুষ হয়েও সব শ্রেণির মানুষকে আপন করে নেয়ার গুণ রয়েছে তাঁর মধ্যে।তিঁনি সকলের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন খোলা মনে। একজন সফল পুলিশ অফিসার (ডিএসবি) হিসেবে ইতিমধ্যেই রামুর মানুষের মনে জায়গা করে নিয়েছেন এবং যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন তিঁনি।
বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করে সঠিক ও তথ্যবহুল সংবাদ রপ্ত করে রামুর মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন।
তাঁর কাজকর্মের মাধ্যমে প্রতিনিয়ত উন্নত মানসিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন। সুন্দর ও ভাল মনের মানুষ হলে জীবনের সকল পর্যায়ে ভাল কাজ করা সম্ভব এ বিষয়টির অন্যতম নিদর্শন এসআই মোঃ ইমরান আলী। তিঁনি ভালবাসা, দয়া ও সৌহার্দ্যরে এক অনন্য প্রতিমূর্তি।
অতিতে বিভিন্ন বিষয়ক তদন্ত প্রতিবেদনের ক্ষেত্রে মাঠ পর্যায়ে সেবাপ্রার্থীদের সময়ক্ষেপনসহ নানা হয়রানীর সম্মুখীন হতে হয়েছিল। বর্তমানে ঐ দূর্ভোগ থেকে সিংহভাগ পরিত্রান পেয়েছে বলে জানান সেবাপ্রার্থীরা। এস আই(ডিএসবি)মোঃ ইমরান আলী তিনি রামুতে যোগদান করার পর থেকে গত অক্টোবর/২০২০ মাস হইতে অদ্যাবধি শতভাগ সেবা নিশ্চিত করেছেন।
পাসপোর্ট, বিদেশে আটক/অবৈধ পথে বিদেশে অবস্থানকারী ব্যাক্তিদের এবং বিভিন্ন চাকুরীর ভেরিফিকেশন সহ অনুমান ২০০ এর অধিক তদন্ত সম্পন্ন করে ফাইনাল প্রতিবেদন দাখিল করেছেন।
অনেক ভুক্তভোগী তার সেবায় সন্তুষ্ট হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন।

সেবা প্রার্থীদের মধ্যে কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল এলাকার সাহাবুদ্দীন জানান, এসআই(ডিএসবি)মোঃ ইমরান আলীর মত নিঃস্বার্থ, সৎ ডাইনামিক অফিসারের কারনে পুলিশের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে।
খুনিয়াপালং ইউনিয়নের পেচারদ্বীপ এলাকার মোঃ ইমরান, কাউয়ারখোপের শিক্ষিকা রাশেদা বেগম ও উঃ ফতেখারকুলের অলসেন বড়ুয়া, জানান, সততা ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন সর্ব সাধারণের কাছে। পুলিশের প্রতি অনেকের বিরুপ ধারনা থাকলেও মোঃ ইমরান আলীদের মত সৎ অফিসারের জন্য পুলিশের ভাবমূর্তি অনেকটা উজ্জল হচ্ছে ।
রামু থানা পুলিশ অফিসার(ডিএসবি) মোঃ ইমরান আলী বলেন আমার কর্তব্য কাজে আমি কখনো আপোষ করি না। আমি সততার সাথে পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনা মোতাবেক সেবামুলক কাজের মাধ্যমে, বাংলাদেশ পুলিশের ভাবমুর্তি উজ্জ্বল করার চেস্টা করে যাবো, ইনশাআল্লাহ্

আগেনেতাসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট
পরেটেকনাফে এবার সাড়ে ১০ কোটি টাকার ইয়াবা উদ্ধার