রামুতে প্রশাসনের অভিযানে পাথরবহনকারী ডাম্পার জব্দ

0
4

 

কফিল উদ্দিন রামু :

পাহাড় থেকে অবৈধভাবে উত্তোলনকৃত পাথর এবং পাথর বহনকারী ডাম্পার অভিযান চালিয়ে জব্দ করেছে উপজেলা প্রশাসন রামু।

০৮ মার্চ সোমবার ভোর সকাল ০৬ঃ৩০ মিনিটের সময় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের সওদাগর পাড়া নামক এলাকা থেকে ডাম্পারটি আটক করেন রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবু প্রনয় চাকমা।

জানা যায়,তাদের অবস্থান টের পেয়ে ডাম্পারের চালকসহ সবাই পালিয়ে যায়, যার কারনে তাদের আটক করা সম্বব হয় নি। তবে তাদের ধৃত করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়।

রামু উপজেলা নির্বাহী অফিসার বাবু প্রনয় চাকমা জানান, ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে পাথরবহনকারী ডাম্পার জব্দ করা হয়েছে,এবং সংলিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে, এবং এ অভিযান ভবিষৎতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান এনে দিয়েছে নতুন মাত্রা।

আগেব্লু-ইকোনমিতে নতুন সম্ভাবনা, সাগরলতা গড়ে দেয় ইউরেনিয়াম ভান্ডার!
পরেরামুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত