
নিজস্ব প্রতিবেদক, রামু
‘ উগ্রবাদমুক্ত সমাজ চাই, সহিংসতা নয়- শান্তি চাই ‘ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রামুতে উগ্রবাদ ও সহিংসতা নিয়ে ইন্টারেক্টিভ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল এগারটায় মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় পালস বাংলাদেশ সোসাইটির আয়োজনে ইন্টারেক্টিভ সংলাপে স্টেক হোল্ডার ও গ্রুপ সদস্য মিলে ৭০ জন উপস্থিত ছিলেন।
রিসোর্স পার্সন ছিলেন পালস বাংলাদেশ, কক্সবাজারের আইএসসিএইচআরসি প্রজেক্ট এর প্রোগ্রাম ম্যানেজার নুরুল আলম সাদেকী।
রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং
পালস বাংলাদেশ, কক্সবাজারের আইএসসিএইচআরসি প্রজেক্ট এর উপজেলা ফিল্ড অফিসার কলিম উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে স্টেকহোল্ডার হিসেবে মেরংলোয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, চাকমারকুল ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ তাহের ও হাছিনা আক্তার, রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক আবদুল গফুর, সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান সহ গ্রুপ সদস্যরা উপস্থিত ছিলেন।
মাঠকর্মী পারভিন আক্তার ও খালেদ মাহমুদ নাঈমের সহযোগিতায় ইন্টারেক্টিভ সংলাপে শান্তি প্রতিষ্ঠায় উগ্রবাদ ও সহিংসতার বিপরীতে করণীয় কার্যসমূহ, বাল্যবিবাহ, নেতা ও নেতার করণীয় এবং নেতৃত্ব, স্বেচ্ছাশ্রম, পরিবার ও সমাজের দায় দায়িত্ব, মাদক নির্মূলে পরিবার ও সমাজের দায় দায়িত্ব ও করণীয় সহ উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।













