
আল মাহমুদ ভূট্টো :
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা পশ্চিম গণিয়াকাটা এলাকায় আবছার কামাল (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২২ মার্চ) সকালে জোয়ারিয়ানালা বিটের মসজিদেরঝিরি এলাকার বনে এ ঘটনা ঘটে। নিহত আবছার কামাল স্থানীয় মোজাহের মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারসূত্রে জানা যায়, সকালে পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির পালের সামনে পড়ে যায় এবং হাতির আক্রমনের শিকার হয়ে আবছার কামাল গুরুত্বর আহত হয় । স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রামু হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আবছার কামালকে মৃত ঘোষনা করেন।
রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।













