ঈদগড় হাসনাকাটা আল আমিন একাডেমির পুরস্কার বিতরণ ও বার্ষিক সভা

0
5
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
ঈদগড়ের হাসনাকাটা নতুনপাড়া আল আমিন একাডেমির প্রতিযোগীদের মাঝে পুরস্কার প্রদান ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
গতকাল দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গনে মাওলানা জাফর আলমের সভাপতিত্বে মো: ইয়াছিনের  কোরআন তেলোয়াত মধ্য দিয়ে সভায় কার্যক্রম শুরু হয়।
সভায় প্রধান বক্তার তশরীফ পেশ করেন ঢাকা থেকে আগত নুরে মদিনা ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মিজবাহুর রহমান রফিকী।
তশরীফ পেশ করেন,ঈদগাঁও মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: মোহাম্মদ ইউছুফ আলী,
গোমাতলী হোসাইনিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম জাফর আলম, ঈদগড় উপরের খিল জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম।
এছাড়াও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিদের ক্রেষ্ট ও পুরস্কার প্রদানের পাশাপাশি সমাপনী পরীক্ষার্থী দের বিদায়ী স্মারক প্রদান করা হয়।
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, ঈদগড় হাসনা কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দিদারুল ইসলাম কাজল, ব্যবসায়ী আবদুল হাকিম, ঈদগাঁও ভাদিতলা দাখিল মাদ্রাসার শিক্ষক নাছির উদ্দিন, ঈদগড় বাজার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আব্বাজ উদ্দিন, ঈদগড় হাফে জিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক জাহেদুল ইসলাম জমিরী, পূর্ব হাসনাকাটা জামে মসজিদ খতিব মো: ইব্রাহীম, ডায়াবেটিস কেয়ার সেন্টার ম্যানেজার আবু বক্কর।
উল্লেখ্য যে, উক্ত একাডেমির সুনাম সর্বত্র ছড়িয়ে পড়ছে। দিনদিন শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্বি পাচ্ছে। নিয়মিত ও সঠিক পাঠদান অব্যাহত রেখেছেন।
অভিভাবকের সার্বিক সহযোগিতায় একাডেমির কার্যক্রম ব্যাপকভাবে এগুচ্ছে। অঁজ পাড়া গায়ে শিক্ষার আলো ছড়াচ্ছে এই একাডেমী।
আগেঈদগাঁওতে ডাকাতি ও অস্ত্র মামলার আসামী গ্রেফতার
পরে‘শিশুবক্তা’ রফিকুলকে ছেড়ে দিল পুলিশ