
নিজস্ব প্রতিবেদকঃ
রামুতে জসিম উদ্দিন (৩২) নামের এক ইয়াবাকারবারি সহ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (২৮ মার্চ) কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টে তল্লাশী করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিকমূল্য দুইকোটি দশ লাখ টাকা।
রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ইব্রাহিম ফারুকের পক্ষে সহকারি পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে (ইঞ্জিন নম্বর-৩৩১১৯৯) করে ইয়াবা পাচার হচ্ছে। এখবরের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত নায়েব সুবেদার মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে সিএনজিটি তল্লাশী করে। এসময় সিএনজির সীটে বিশেষভাবে লুকানো অবস্থায় ৭০ হাজার পিস ইয়াবা সহ কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ার ডেঙ্গাপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে সিএনজির চালক মোঃ জসিম উদ্দিন (৩২) কে গ্রেপ্তার করে। যার আনুমানিক মুল্য দুই কোটি দশ লাখ। আটককৃত আসামীকে ইয়াবাসহ রামু থানায় সোপর্দ করা হয়েছে













