রামু চা বাগান স্টেশনে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

0
12

 

আল মাহমুদ ভূট্টো :
রামুর চা বাগান স্টেশনে সড়ক দূর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত মমতাজ আহমদ সওদাগর (৯৫) জোয়ারিয়ানালা স্টেশনের উত্তর মিঠাছড়ি এলাকার মৃত মোহাম্মদের ছেলে।
সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যে সাড়ে ৬ টায় মিনি ট্রাক ডাম্পারের ধাক্কায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মমতাজ সওদাগর মাগরিবের নামাজের সময় রাস্তা পার হতে গেলে দ্রুত গতির মিনি ট্রাক নাম্বার-চট্টমেট্টো অ -১১-০৩২৪ চাপায় ঘটনা স্হলে নিহত হন।

রামু উপজেলা প্রশাসন এবং রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য গত শুক্রবার একই জায়গায় ট্রাক- মিনি ট্রাক সংঘর্ষে ১ জন নিহত এবং ৩ জন আহত হয়।

আগেস্বেচ্ছাসেবী সংগঠন”টিম এইট”র উদ্যোগে হতদরিদ্রের ইফতার সামগ্রী বিতরণ
পরেবিটিআরসি’র পরিচালক রামুর সন্তান কামাল হোসেন’র জানাযায় শোকার্ত মানুষের ঢল