
মোঃ নাছির উদ্দিন, রামু
কক্সবাজার জেলার রামুর কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল গ্রামের কৃতি সন্তান বিটিআরসির সহকারী পরিচালক (আইন) কামাল হোসেন(৩৩) এর জানাযা নামাজে শোকার্ত মানুষের ঢল নামে।সোমবার(১২ এপ্রিল) বেলা ২টার সময় মনিরঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁর নামাজে জানা সম্পন্ন হয়।জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন মরহুমের মেজ ভাই কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কাশেম,মনিরঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ হেলালী,সোস্যাল ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মরহুমের খালাত ভাই আব্দুর রহিম,কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওসমান গণি।এতে কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ কামরুল হাসান, কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ,সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ওসমান সরওয়ার মামুনসহ স্থানীয় রাজনৈতিক, সুশিল সমাজসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নিহত কামাল হোসেন রামুর মনিরঝিল ১নং ওয়ার্ডের মরহুম আব্দুর রজ্জাকের কনিষ্ঠ ছেলে। ৩ ভাই ২বোনের মধ্যে সে সবার ছোট।দীর্ঘ দিন ধরে সে পেঠে টিউমার জনিত ক্যানসার রোগে ভূগছিলেন।ঢাকার হেলথেন হোপ একটি প্রাইভেট হাসপাতালে ২০দিন ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১১এপ্রিল রাত ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না………রাজিউন।কামাল হোসেন ২০০৪ সালে কাউয়াখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করেন,২০০৬ সালে চট্টগ্রাম সরকারি কলেজ হতে এইচএসসি পাশ করেন।এর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে এলএলবি(অনার্স)এলএলএম পাশ করেন।কামাল হোসেন কক্সবাজার ইউনিভার্সিটি তে অাইন বিষয়ে প্রভাষক হিসাবে যোগদান করেন। পরে বিটিআরসির সহকারী পরিচালক (আইন) হিসেবে চাকরি করেন।
মরহুমের মেজ ভাই কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ কাশেম এ তথ্য নিশ্চিত করেন।













