
মাহবুব রোকন:
সোনাদিয়া দ্বীপ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে পুলিশে দিয়েছে জনতা । স্থানীয় বাসিন্দাদের হাতে আটকের পর ১৪ এপ্রিল (বুধবার) বিকালে টায় পুলিশ সোনাদিয়া গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি লম্বা বন্দুক ও রামদা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানাযায়; ডাকাত দলটি দুপুরে সোনাদিয়ার ঝাউবন এলাকায় অবস্থান করার সময় স্থানীয় এক রাখাল দৃশ্যটি দেখে ফেলে। পরে ওই রাখাল লোকালয়ে এসে বিষয়টি জানালা গ্রামের লোকজনক গিয়ে তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে মহেশখালী থানা থেকে একদল পুলিশ সোনাদিয়া গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এদিকে মহেশখালী থানা পুলিশের দেওয়া এক প্রেস নোটে বলা হয়েছে, মহেশখালীর সোনাদিয়া চ্যানেল বোট ডাকাতির প্রস্তুতিকালের খবর পেয়ে কক্সবাজার পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে মহেশখালী অফিসার ইন-চার্জ (ওসি) আব্দুল হাই এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবালের ও এসআই মোঃ আলামিন সোনাদিয়ায় অভিযান চালায়। এ সময় সোনাদিয়া দ্বীপে বোট ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি অবৈধ বন্দুক ও একটি রাম দা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মহেশখালীর শাপলাপুরের মিঠাছড়ি এলাকার নুরুল কবির (৩০), শওকত (২০), রবিউল হাসান (১৯), কালারমার ছড়ার আধারঘোনা এলাকার মোস্তফা কামাল প্রঃ মিসু (২২), রফিকুল হাসান (১৮) ও ধলঘাটার জিয়াবুল (২৪)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানানো হয়।
কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন বলেন, সোনাদিয়ায় সন্দেহ জনকভাবে ডাকাতির প্রস্তুতিকালের স্থানীয়রা টের পায়। পরে তাদেরকে আটক করে পুলিশকে খবর দিলে তারা এসে স্থনীয়দের সহযোগিতায় আটক করে।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই বলেন, সোনাদিয়ায় বোট ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে একটি বন্দুকসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গতঃ সম্প্রতি সোনাদিয়ার কাছে সমুদ্র এলাকায় একাধিক মাছধরা ট্রলারও ও শাপলাপুরের পাহাড়ি এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় একটি ডাকাত সিন্ডিকেট নতুন করে তৎপরতা শুরু করেছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে। এ সব ডাকাতদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের অভিযান অব্যহত রযেছে বলে জানান মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহেদুল ইসলাম।













