বুধবার কক্সবাজারে আরও ৪৮ জন করোনায় আক্রান্ত

0
6
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় ৪৯ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কক্সবাজার জেলার বাসিন্দা আছেন ৪৮ জন, চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা আছেন একজন। ৪৯ জনের মধ্যে  নতুন করোনা শনাক্ত হয়েছে ৪৭ জনের। ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে ২ জনের। ৬ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকের করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে।
বুধবার কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে ৫২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৪৭২ জনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির।
তিনি জানান, নতুন শনাক্ত হওয়া করোনা আক্রান্ত রোগীদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ১৮ জন, রামুর বাসিন্দা একজন, উখিয়ার বাসিন্দা ৬ জন, টেকনাফের বাসিন্দা ৪ জন, চকরিয়ার বাসিন্দা ৭ জন, পেকুয়ার বাসিন্দা একজন, মহেখালীর বাসিন্দা ৫ জন ও বাঁশখালীর বাসিন্দা একজন।
আগেহেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গ্রেফতার
পরেসোনাদিয়ায় ডাকাতির চেষ্টাকালে বন্দুকসহ আটক ৬